বিষয় সমূহ
প্রকাশনী সমূহ
Authors Images

মিরাজ রহমান

Miraj Rahman গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী। মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের একজন তালিবুল ইলম থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’ -এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। বর্তমানে মিরাজ রহমান প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ ও দৈনিক বাংলাদেশের খবরের ধর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবি-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যারা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিনসহ পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার।

মিরাজ রহমান এর বই সমূহ


উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]

TK. 700 TK. 490

দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]

TK. 690 TK. 518

শরয়ী পর্দার বিধান

TK. 150 TK. 95

মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার

TK. 800 TK. 560

আশিক মিন ফিলিস্তিন

TK. 280 TK. 168

প্রোডাক্টিভ মুসলিম

TK. 300