ঈমানের ইতিবৃত্ত (হার্ডকভার) |
||
| Author | : | শাইখ নাদিম আল-জিসর |
|---|---|---|
| Category | : | নতুন প্রকাশিত বই, ইসলামি বই, |
| Publisher | : | ইত্তিহাদ পাবলিকেশন |
| Price | : | Tk. 600 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
ধর্ম কি যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বিজ্ঞানের এই যুগে ঈমান কি এখনো প্রাসঙ্গিক? আল্লাহ, ওহি, পরকাল ও অদৃশ্য জগতের বিশ্বাসকে আধুনিক বুদ্ধিবৃত্তিক মানদণ্ডে বোঝা কি সম্ভব? এমনই সব সংশয়ে আক্রান্ত এক যুবক 'হাইরানকে' কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই বইয়ের কাহিনি। নানা প্রতিকূলতায় নিগৃহীত হয়ে সে আশ্রয় নেয় সমরকন্দের এক শাইখের কাছে। নিজের যাবতীয় দ্বিধা-সংশয় মেলে ধরলে শাইখ তাকে নিয়ে যান এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক অভিযাত্রায়।
শাইখ ও হাইরানের চরিত্রের আড়ালে লেখক মূলত অনুসন্ধান করেছেন আল্লাহর অস্তিত্ব ও ঈমানের বুদ্ধিবৃত্তিক ভিত্তি; পাঠককে পরিচয় করিয়ে দিয়েছেন গ্রিক দর্শন থেকে নিয়ে ফারাবি, ইবনে সিনা, গাজালি, ইবনে রুশদ, ইবনে খালদুন, এরপর রজার বেকন, দেকার্তে, লাইবেনিজ, কান্ট, বার্গসনসহ পাশ্চাত্যের বহু চিন্তকের দর্শন ও অনুসন্ধানী সূত্রের সাথে। ডারউইনিজম, আকস্মিক সৃষ্টি ও সৃষ্টিজগতের শৃঙ্খলা-জটিলতার আলোচনার মধ্য দিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন নাস্তিকদের বিভিন্ন দাবির যৌক্তিকতা নিয়ে।
এরপর কুরআনের আয়াতের আলোকে এসব দার্শনিক ও যৌক্তিক অনুসন্ধানকে পুনর্মূল্যায়ন করেছেন। আধুনিক বিজ্ঞান, প্রকৃতি ও মানবসৃষ্টির নানা বিস্ময় সামনে রেখে তিনি পাঠককে ভাবতে আহ্বান জানিয়েছেন-এই সুবিন্যস্ত মহাবিশ্ব কি নিছক কাকতালীয়তার ফল, নাকি এর পেছনে রয়েছে কোনো পরম প্রজ্ঞাময় সত্তার পরিকল্পনা?
| Title | ঈমানের ইতিবৃত্ত |
|---|---|
| Author | শাইখ নাদিম আল-জিসর |
| Translator | আব্দুল করিম নোমানী |
| Publisher | ইত্তিহাদ পাবলিকেশন |
| ISBN | 9789842978142 |
| Pages | 448 |
| Edition | 1st Published, 2026 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
25%
25%
20%
20%
20%
25%
25%
25%
25%
25%
20%
25%
Please login for review