আফটার কারবালা (হার্ডকভার) |
||
| Author | : | আব্দুল্লাহ ইবনে মাহমুদ |
|---|---|---|
| Category | : | ইসলামি ইতিহাস ও ঐতিহ্য |
| Publisher | : | আদী প্রকাশন |
| Price | : | Tk. 889 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
কারবালার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক তপ্ত রক্তাক্ত প্রান্তর, ফোরাতের তীর, অবরুদ্ধ এক কাফেলা, আর ইতিহাসের বুক চিরে ওঠা হাহাকার। কিন্তু কারবালা কি শুধুই এক দিনের ট্র্যাজেডি? কেবলই আশুরার বিকেলে শেষ হয়ে যাওয়া এক শোকগাথা? নাকি এর পেছনে ছিল বহু বছরের জমে ওঠা রাজনৈতিক দ্বৈরথ?
এ বইতে চেষ্টা করা হয়েছে কারবালাকে শুধু একটি মর্মান্তিক ঘটনা হিসেবে নয়, বরং তার রক্তাক্ত পটভূমি, ভয়াবহ পরিণতি এবং প্রতিশোধের ঢেউসহ একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক ধারাবাহিকতা হিসেবে দেখাতে।
মদিনায় কি গণহত্যা করা হয়েছিল? মক্কায় অবরোধ চালানো হয়েছিল কেন? খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়া শাসনের টালমাটাল সময়ে কী কী হলো? উটের যুদ্ধ কেন হয়েছিল? সিফফিনের যুদ্ধের ফলাফল কী ছিল? সুন্নি শিয়া বিভেদের গভীর শিকড় কীভাবে গজালো? সব মিলিয়ে কারবালার কাহিনি আসলে একদিনের নয়। ‘আফটার কারবালা’ বইতে উঠে এসেছে সেই পুরো ছবিটুকু। শুধু কারবালার ময়দান নয়, আছে এর আগের উত্তাল রাজনীতিও। শুধু শাহাদাত নয়, তার পরের প্রতিক্রিয়াও। শুধু শোক নয়, প্রতিশোধও। শুধু পরিচিত বয়ান নয়, জানুন কম শোনা অধ্যায়ও।
এ ইতিহাস কেবল চোখই ভেজায় না, প্রশ্নও জাগায়। কীভাবে মুসলিম উম্মাহ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল? কেন এমন হলো? কারা এই বিপর্যয়ের পথ তৈরি করলো? কুফা কেন বিশ্বাসঘাতকতা করল? ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি ছিল কী কী? কারবালার পরে যারা বেঁচে রইলো, তারা কী করলো? প্রতিশোধ কি সত্যিই নেয়া হয়েছিল? কারা নিল? কতদূর নিলো? আর এই এক ঘটনার পর মুসলিম ইতিহাস কোন দিকে মোড় নিল?
এসবের উত্তর খুঁজতেই এই বই। পাবেন সেইসব প্রশ্ন, যেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। যদি জানতে চান কারবালা কীভাবে ঘটলো, কেন ঘটলো, আর তার অভিঘাত কতদূর পর্যন্ত ছড়িয়ে গেলো, তাহলে এই বই আপনাকে থামতে দেবে না। একের পর এক ঘটনা আর ইতিহাসের অন্ধকার মোড় আপনাকে টেনে নিয়ে যাবে রাসুলুল্লাহ (ﷺ)-এর ওফাতপরবর্তী সেই যুগে। সুতরাং, পড়তে শুরু করুন মর্মান্তিক কারবালার রক্তাক্ত পটভূমি, পরিণতি ও প্রতিশোধের জানা-অজানা রুদ্ধশ্বাস এক ইতিহাস- ‘আফটার কারবালা’; প্রবেশ করুন ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাময়, সর্বাধিক আলোচিত এক অধ্যায়ে।
| Title | আফটার কারবালা |
|---|---|
| Author | আব্দুল্লাহ ইবনে মাহমুদ |
| Publisher | আদী প্রকাশন |
| ISBN | 9789845500166 |
| Pages | 480 |
| Edition | 1st Published, 2026 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
আব্দুল্লাহ ইবনে মাহমুদ (Abdullah Ibn Mahmud) (৩০ সেপ্টেম্বর, ১৯৯২-) শৈশবের গোড়ার ছয়টি বছর কেটেছে আরব আমিরাতের দুবাইতে। ২০১১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে আন্ডারগ্র্যাড শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগে (EEE)। ২০১৭ সালে বুয়েট থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এমবিএ কোর্সে অধ্যয়ন শুরু করেন। ভার্চুয়াল জগতে লেখালেখির সূচনা বিশ্ববিদ্যালয় জীবনে ঢুকবার পর থেকেই। বুয়েটে শেষ বর্ষে থাকাকালীন লেখা শুরু করেন রোর বাংলা প্ল্যাটফর্মে, যেখানে জনপ্রিয়তা পায় তার শতাধিক লেখনি। ভালোবাসেন নতুন কিছু জানতে এবং জানাতে; প্রযুক্তি আর ফিকশন ছাড়াও পছন্দের বিষয়- বৈশ্বিক ইতিহাস, মিথ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব।
10%
17%
25%
30%
25%
25%
Please login for review