মুসলিম বর-কনে ইসলামি বিয়ে (হার্ডকভার) |
||
| Author | : | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
|---|---|---|
| Category | : | নতুন প্রকাশিত বই, ব্যক্তিগত ও পারিবারিক জীবনবিধান, |
| Publisher | : | মাহফিল/দিলরুবা/সুবাহসাদিক |
| Price | : | Tk. 240 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
ইসলাম বিয়েকে সবচেয়ে ঝামেলামুক্ত সহজ কাজ বলে ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে রাসূল স. ও সাহাবায়ে কেরাম রা. ঝামেলাহীন সহজ বিয়ের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অথচ আজ বিয়ে সবচেয়ে কঠিন ও ঝামেলার কাজে পরিণত হয়েছে। প্রাক ইসলাম যুগে কাফিরদের যে অবস্থা ছিল, আজকের পরিস্থিতি তার চেয়ে খুব একটা ভিন্ন নয়। এর কারন হল, মেয়ে মানেই তাকে বিয়ে দিতে হবে, পাত্র নির্বাচন ও তার মাপকাঠি নির্ধারণ, মেয়ে সাজিয়ে দেয়ার চিন্তা, পাত্রের বংশের লোকদের সন্তুষ্টি, তাদের বিশাল আয়োজনে দাওয়াত প্রদান, বিভিন্ন সামাজিক প্রচলন রক্ষা, পানির মত পয়সা খরচ করা ইত্যাদি এখন অত্যাবশ্যকীয় বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া বিয়ে মানেই এখন ভূড়িভোজ। বিয়ে নামক ইবাদাতকে বিদয়াত ও কুসংস্কারে আবদ্ধ করে মেয়ে/ছেলের বিয়ে দিয়ে সুখী জীবন প্রত্যাশা করলেও সেই বিবাহিত জীবন হয়ে যায় প্রকৃতপক্ষে বিস্বাদ ও দূর্বিষহ। কারণ আমরা বিয়ে সম্পর্কে ইসলামের নির্দেশনা, শারিয়্যাহর শিক্ষা, রাসূল স. ও সাহাবায়ে কেরাম রা. এর আদর্শ ও দৃষ্টান্ত ভুলে গেছি। বিয়ের ইসলামি রীতি কি তা আজ অধিকাংশ মুসলিমেরই অজানা।
মুসলিম বর-কনে:ইসলামি বিয়ে’ বইটি বিয়ে নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। শারিয়্যাহসম্মত বিয়ে এবং রাসূল স. সাহাবায়ে কেরাম রা. এর আদর্শকে পুনরুজ্জীবিত করবে ইন শা আল্লাহ।
আশা করি এই বইটি আমাদের মুসলিম ভাই বোনদেরকে সেই আনন্দঘন, পবিত্র ও ইসলামের সীমায় আবদ্ধ বিয়ে নামক বন্ধনের ব্যাপারে নতুনভাবে ভাবতে অনুপ্রেরণা যোগাবে।
| Title | মুসলিম বর-কনে ইসলামি বিয়ে |
|---|---|
| Author | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
| Publisher | মাহফিল/দিলরুবা/সুবাহসাদিক |
| Pages | 318 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই ‘বেহেশতী জেওর’ উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।
25%
25%
20%
20%
20%
25%
25%
25%
25%
25%
20%
25%
Please login for review