product images
তাফসীরুল আইম্মাহ
by জিয়াউর রহমান মুন্সী

Tk. 1400 Tk. 1648 Save TK. 248 (15%)

তাফসীরুল আইম্মাহ (হার্ডকভার)

Author : জিয়াউর রহমান মুন্সী
Category : ইসলামি বই, নতুন প্রকাশিত বই,
Publisher : মাকতাবাতুল বায়ান
Price : Tk. 1400 Tk. 1648 You Save TK. 248 (15%)

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।

Order Now

Services & Supports


Cash On Delivery
3 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
Purchase & Earn
Order Now

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।


তাফসীরুল আইম্মাহ
মহান ইমামদের ব্যাখ্যার ভিত্তিতে ইমামগণের ক্ল্যাসিকাল তাফসীর (কুরআন মাজীদের মূলপাঠ, সরল অনুবাদ, পার্শ্বটীকা, তাফসীর)

কুরআন সবচেয়ে ভালো বুঝতেন কে? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর সাহাবিগণ। তারপর তাবিয়িগণ। ফলে, সেই সোনালি যুগের যতটা কাছাকাছি যেতে পারব, কুরআনের ততটা বিশুদ্ধ বুঝ আমরা পাব। এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই।

তাফসীরুল আইম্মাহ ঠিক এই কাজটিই করবে। আমাদেরকে পৌঁছে দেবে কুরআনের অথেনটিক ব্যাখ্যার দুয়ারে। আমরা জানি, ইসলামের প্রথম পাঁচশ বছরেই কালজয়ী তাফসীর-গ্রন্থগুলো রচিত হয়। সেগুলোর সারনির্যাস প্রতি পৃষ্ঠায় তুলে আনা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। আর সেই কঠিন কাজটিই আঞ্জাম দিয়েছেন শাইখ জিয়াউর রহমান মুন্সী। এই একখানি তাফসীর পড়েই আমরা হিজরির শুরুর-দিকে-রচিত প্রামাণ্য তাফসীরগুলোর সারনির্যাস পেয়ে যাব। সংকলক মহোদয় এখানে নিজের কোনো ব্যাখ্যা বা মতামত যুক্ত করেননি। বরং প্রাধান্য দিয়েছেন সালাফে সালিহীনের বক্তব্যকেই।

আলহামদুলিল্লাহ; মহান ইমামগণ যেভাবে কুরআন বুঝেছেন, সেই বোঝাপড়াই এখন এক মলাটে শোভা পাচ্ছে—আপনার হাতে!

সাবলীল অনুবাদ ও পার্শ্বটীকা : অর্থের বিশুদ্ধতা যেমন ধরে রাখা হয়েছে, তেমনি ভাষাটাও প্রাণবন্ত। এককথায় হৃদয়ছোঁয়া অনুবাদ। প্রতিটি পৃষ্ঠার অনুবাদ সাজানো হয়েছে এক অভিনব স্টাইলে—প্যারা আকারে। যখনই নতুন টপিক আসবে, ঠিক সেখানেই শুরু হবে নতুন প্যারা। এ ছাড়াও প্রতিটি প্যারার পাশেই টীকা-আকারে যুক্ত করা হয়েছে সূরার মেজর থিম, শিক্ষা ও ক্রস-রেফারেন্স।

প্রাচীন ও প্রামাণ্য তাফসীর : কুরআনের যে-সকল আয়াত বোঝার জন্য ব্যাখ্যা দরকার, সেগুলোর ব্যাখ্যা পেয়ে যাবেন এই অংশে। প্রায় দেড় লক্ষ শব্দে এখানে তুলে আনা হয়েছে প্রাচীন তাফসীরগুলোর সারনির্যাস। প্রতি পৃষ্ঠার তাফসীর শেষ করা হয়েছে প্রতি পৃষ্ঠাতেই—যেটা খুবই ইউনিক একটা ফিচার! ফলে, অনুবাদের সাথে সাথে তাফসীরটাও খুব সহজেই পড়ে ফেলা যাবে।

এ তাফসীরের ক্ষেত্রে যেসব মূলনীতি অনুসরণ করা হয়েছে :

(১) তাফসীরুল কুরআন বিল-কুরআন : কোনো আয়াতের ব্যাখ্যা যদি কুরআনের অন্য কোনো আয়াতে পাওয়া যায়, তবে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
(২) তাফসীর বিস-সুন্নাহ : কোনো আয়াতের ব্যাখ্যা হাদীসে পাওয়া গেলে, সেটাই উল্লেখ করা হয়েছে।
(৩) তাফসীরুস সাহাবাহ : কোনো আয়াতের ব্যাখ্যায় সাহাবি ও তাবিয়িগণের কোনো আছার বা মন্তব্য পাওয়া গেলে, তা যুক্ত করা হয়েছে।
(৪) তাফসীরুল আইম্মাহ : কোনো আয়াতের ব্যাখ্যা যদি প্রথম তিনটি উৎসে পাওয়া না-যায়, তখন ইমামগণের বক্তব্যের আশ্রয় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইমাম তাবারি, ঝাজ্জাজ, বাগাবি, যামাখশারি, ইবনু আতিয়্যা আন্দালুসি ও বায়যাবি—এরকম মহান মনীষীদের তাফসীর-গ্রন্থগুলোকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

সূরার নামকরণ ও অর্থ : প্রতিটি সূরার নামের রহস্য উল্লেখ করার কারণে পাঠক শুরুতেই একটি বেসিক ধারণা পেয়ে যাবেন।

শানে নুযুল : কুরআন নাযিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট বা ঘটনাকে সামনে রেখে। সেসব প্রেক্ষাপট জানা থাকলে কুরআন বোঝা অনেকটা সহজ হয়। বিশুদ্ধ হাদীস ও প্রামাণ্য তাফসীরগ্রন্থ ঘেঁটে যতগুলো শানে নুযুল পাওয়া যায়, তার প্রায় সবগুলোই এ-তাফসীরে উঠে এসেছে।

ফজিলত : কুরআন মাজীদের সবগুলো সূরাই ফজিলতপূর্ণ। তবে বিশেষ কিছু সূরা ও আয়াতের রয়েছে বাড়তি ফজিলত। হাদীসের গ্রন্থগুলো থেকে এরকম প্রায় ৬০টি ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে।

ভাষাশৈলী : মানুষের জন্য কুরআনকে আল্লাহ সহজ করেছেন। তবে চিন্তাশীল পাঠকের জন্য কুরআন এক মহা-বিস্ময়ও বটে। কুরআনের ভাষা অতি উঁচুমানের—অলংকারপূর্ণ। নাহু-সরফ, বালাগাত, লুগাত—এরকম অনেকগুলো শাস্ত্রের আকরগ্রন্থ কুরআন মাজীদ। এই তাফসীরে প্রায় ৬০০ জায়গায় ‘ভাষাশৈলী’ শিরোনামে শব্দের গভীর তাৎপর্য ও উপমা-রূপকতা ব্যাখ্যা করা হয়েছে—যা পাঠককে দেবে ভিন্ন এক স্বাদ।

বিকল্প অনুবাদ : কুরআনের কিছু শব্দের রয়েছে একাধিক অর্থ। আবার, ব্যাকরণগত বিন্যাসের কারণেও কখনো একটি আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ করার সুযোগ থাকে। এমন প্রায় ৩০০টির বেশি জায়গায় ‘বিকল্প অনুবাদ’ যুক্ত করা হয়েছে। যাতে পাঠক সম্ভাব্য কোনো অর্থ থেকেই বঞ্চিত না হন।


Title তাফসীরুল আইম্মাহ
Author জিয়াউর রহমান মুন্সী
Publisher মাকতাবাতুল বায়ান
Pages 628
Edition 1st Published, 2026
Country Bangladesh
Language Bangla

Durbarshop Author Image

জিয়াউর রহমান মুন্সী


This is Review

Reviews and Ratings