আদাবুল মুআশারাত (হার্ডকভার) |
||
| Author | : | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
|---|---|---|
| Category | : | ইসলামি বই |
| Publisher | : | ফুলদানী প্রকাশনী |
| Price | : | Tk. 216 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
মুখবন্ধ বিসমিহী তায়ালা সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, আর দরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকূলের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এবং তার পরিবার-পরিজন ও সাথি-সঙ্গীদের উপর। মানুষ আল্লাহ তায়ালার স্বীকৃত শ্রেষ্টজীব। আর মানবজাতিকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইরশাদ হয়েছে- "আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।" সুতরাং মানবজীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত-বন্দেগী। আর আল্লাহর নিকট গ্রহণীয় ইবাদত হলো সেটাই যা ইসলামের নীতিমালা অনুসরণে হবে। দুনিয়ার জীবন সুন্দর করতে হলে সর্বক্ষেত্রে ইসলামের নীতিমালা অনুসরণ করতে হবে। কেননা আখেরাতের জীবনের সফলতা নির্ভর করে দুনিয়ার জীবনের সফলতা ও ব্যর্থতার উপর। তাই দুনিয়ার জীবনে চলাফেরা, কথা-বার্তা, আচার-আচরণ, মুআমালাত-মুআশারাত, লেনদেন, আদান-প্রদান ইত্যাদি বিষয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কিন্তু কজনইবা জানি, এ ক্ষেত্রে ইসামের কি? তাই এগুলো জানার জন্য আমাদের প্রয়োজন এমন একটি গ্রন্থের যা জীবনকে সঠিক পথে পরিচালনার দিকনির্দেশনা প্রদান করবে। আর তা হলো হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র.) লিখিত আদাবুল মুআশারাত। যা আমাদেরকে এক্ষেত্রে সঠিকভাবে ইসলামি শরীয়াহ অনুযায়ী জীবনযাপন করতে সহায়ক গ্রন্থের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বইটি অনুবাদ করার ক্ষেত্রে পাঠকদের কথা চিন্তা করে এতে কিছু বিষয় সংযোজন করা হয়েছে। আশা করি পাঠকশ্রেণি বইটি থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ।
| Title | আদাবুল মুআশারাত |
|---|---|
| Author | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
| Publisher | ফুলদানী প্রকাশনী |
| Pages | 192 |
| Edition | 1st Published, 2021 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই ‘বেহেশতী জেওর’ উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।
40%
20%
23%
20%
16%
25%
20%
20%
20%
20%
25%
20%
Please login for review