বেস্ট স্টুডেন্ট (হার্ডকভার) |
||
| Author | : | আল মামুন রাসেল |
|---|---|---|
| Category | : | আত্ম উন্নয়ন ও মোটিভেশন, নতুন প্রকাশিত বই, |
| Publisher | : | প্রেরণা পাবলিকেশন্স |
| Price | : | Tk. 360 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
সফলতা কাকতালীয় নয়, সঠিক দিকনির্দেশনা আর ধারাবাহিক পরিশ্রমের ফল। “বেস্ট স্টুডেন্ট” বইটি দেখাবে কীভাবে একজন সাধারণ শিক্ষার্থী হয়ে উঠতে পারে অসাধারণ। মোটিভেশন, লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা ও বাস্তব জীবনের কার্যকর টিপস সব একসাথে। প্রতিটি অধ্যায় আপনাকে গড়ে তুলবে আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত।
স্বপ্নকে শুধু ভাবনায় নয়, বাস্তবে রূপ দিতে চাইলে এই বই আপনার সঙ্গী। পড়ুন, নিজেকে তৈরি করুন, হোন সত্যিকারের বেস্ট স্টুডেন্ট।
| Title | বেস্ট স্টুডেন্ট |
|---|---|
| Author | আল মামুন রাসেল |
| Publisher | প্রেরণা পাবলিকেশন্স |
| Pages | 243 |
| Edition | 1st Published, 2026 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
আল মামুন রাসেল ১৯৯০ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আবুল হাশেম একজন ব্যবসায়ী ছিলেন ও মাতা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর ছিলেন। শিক্ষাজীবনে তিনি দুটি বোর্ড পরীক্ষায় 'গোল্ডেন জিপিএ ৫' পাওয়ার কৃতিত্ব অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১২৩তম স্থান অধিকার করেন। তিনি শিক্ষাজীবনে কৃতিত্বের সাথে (এলএলবি)অনার্স ও (এলএলএম) মাস্টার্স শেষ করেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে বিএসবি থেকে ব্যারিস্টার ডিগ্রী (বিটিটি) তে অধ্যায়নরত আছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী এবং লিগ্যাল সলিউশন চেম্বার (এলএসসি) এর হেড অব চেম্বারস। পাশাপাশি তিনি জাতীয় বিতর্ক সংগঠন 'বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন (বিডিএ)-এর চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন 'সাউথ এশিয়ান ইউথ অ্যাসোসিয়েশন (সায়া) ও ডিবেট বাংলাদেশএর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিসে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেছেন। যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে কাঠমুন্ডুতে ইন্টারন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ড (গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট), ২০২২ সালে ব্যাংককে ওয়াল্ড ডিপ্লোম্যাট এওয়ার্ড (ওয়াল্ড ডিপলোম্যাসি ফোরাম) তিনি এ পর্যন্ত রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজতান, রুয়ান্ডা, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা ও নেপালসহ বিশ্বের প্রায় ২৯টি দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে 'কি নোট স্পিকার' হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
20%
25%
25%
25%
25%
25%
25%
25%
25%
23%
25%
Please login for review