product images
এই অবেলায়
by ডা. শামসুল আরেফীন

Tk. 240 Tk. 300 Save TK. 60 (20%)

এই অবেলায় (পেপারব্যাক)

Author : ডা. শামসুল আরেফীন
Category : নতুন প্রকাশিত বই, আত্ম উন্নয়ন ও মোটিভেশন,
Publisher : সন্দীপন প্রকাশন
Price : Tk. 240 Tk. 300 You Save TK. 60 (20%)

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।

Order Now

Services & Supports


Cash On Delivery
3 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
Purchase & Earn
Order Now

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।


কৈশোর। বড্ড গোলমেলে এক সময়।

হাজারো কৌতূহল আর সংকল্প এসে কিলবিল করতে থাকে মগজে। কতসব রহস্য কড়া নাড়ে মনের দরজায়। মন আর শরীরের আজব পরিবর্তন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, হেডফোনে উথালপাথাল সংগীত, স্ক্রিনের রঙিন দুনিয়া… পথ হারাবার হাজারো রাস্তা কিশোর-কিশোরীদের হাতছানি দিয়ে ডাকে।

অথচ এই সময়ে কিশোর-কিশোরীরা যেন বড্ড একা হয়ে যায়। মা-বাবা ও বড়রা শাসন বাড়িয়ে দেন। আপন করে কেউ কাছে টেনে নেন না। ওরা তাহলে যাবে কোথায়? ফলে লুকানো হাজারো চোরাবালিতে এভাবেই হারিয়ে যায় নতুন প্রাণগুলো। শত শত স্বপ্ন, সম্ভাবনা ও জীবনের কী নিদারুণ অপচয়!

আল্লাহ তাআলা মানুষকে কিছু বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কিশোর-কিশোরীদের কাজ হলো জীবনের চোরাবালি থেকে গা বাঁচিয়ে সেই উদ্দেশ্যগুলো চেনা।

‘এই অবেলায়’ কিশোর-কিশোরীদেরকে প্রিয় বন্ধুর মতো সে গল্পই বলেছেন ডা. শামসুল আরেফীন। দেখিয়েছেন নিজেকে চেনার উপায়, গড়ার উপায়। পাশাপাশি গাইডলাইন দিয়েছেন তাদের মামা, চাচা, খালামণি আর ফুপ্পিদের জন্য। পৃথিবীর লুকানো চোরাবালিতে তারা যেন হেলায় নবীনদের পথ হারাতে না দেন, আদরে-ভালোবাসায় কাঁধে হাত রেখে জোগান ভরসা ও আত্মবিশ্বাস।


Title এই অবেলায়
Author ডা. শামসুল আরেফীন
Publisher সন্দীপন প্রকাশন
Pages 192
Edition 1st Published, 2025
Country Bangladesh
Language Bangla

Durbarshop Author Image

ডা. শামসুল আরেফীন

বাংলাদেশের জনগণের বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী, আর সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম জনগোষ্ঠীর নিজেদের ধর্মের বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হয় নানাবিধ পড়াশোনার। আর বিস্তৃত এই পড়াশোনার সুযোগ করে দিতে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও আলোচনা নিয়ে এবং বিভিন্ন ইসলামি আদর্শ ও মতবাদমূলক বই রচনা করে সম্প্রতি আলোচনায় এসেছেন ডা. শামসুল আরেফীন। পেশাগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী হলেও একজন মুসলমান হিসেবে ইসলামি আদর্শে বলীয়ান হয়ে তিনি রচনা করেছেন বেশ কিছু ইসলাম সম্পর্কিত বই, যেগুলোর কোনোটি রচিত হয়েছে গল্পের আকারে, আবার কোনোটি রচিত হয়েছে প্রবন্ধ হিসেবে। ইসলাম বিষয়ক এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে। সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শামসুল আরেফীন এর বই এদেশীয় মুসলমানদের মাঝে লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। ডা. শামসুল আরেফীন এর বই সমূহ-তে ইসলামি মতবাদ ও আদর্শ প্রকাশের পাশাপাশি ইসলামের বিভিন্ন বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, এবং ইসলামের বিরুদ্ধে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন বিষয়ের ইসলামি ব্যাখ্যা ও ইসলামি উপায়ে চলার ব্যক্তিগত ও পারিবারিক বিধানও উঠে এসেছে তাঁর বইগুলোতে। ডা. শামসুল আরেফীন এর বই সমগ্র এর মাঝে 'কষ্টিপাথর', 'ডাবল স্ট্যান্ডার্ড', 'মানসাঙ্ক' ইত্যাদি অন্যতম। মানুষকে দিনের শেষে সৃষ্টিকর্তার দেয়া সমাধানের পথেই ফিরে আসতে হবে- এ কথাই ফুটে ওঠে তার রচিত বইগুলোতে।


This is Review

Reviews and Ratings