হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল (হার্ডকভার) |
||
| Author | : | আহমাদ সাব্বির |
|---|---|---|
| Category | : | নতুন প্রকাশিত বই, বিবিধ বই, |
| Publisher | : | রাহনুমা প্রকাশনী |
| Price | : | Tk. 300 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল এমন এক সাক্ষাৎকারগ্রন্থ, যেখানে বর্তমান সময়ের প্রভাবশালী ৫ তরুণ লেখকের লেখালেখি ও সাহিত্যচিন্তা তুলে ধরা হয়েছে।
সাক্ষাৎকারগুলো আলাদা এই কারণে যে, সময় যেভাবে চলছে, সেই চলনময়তার মধ্য দিয়েই এই সাক্ষাৎকারের আয়োজন; অর্থাৎ ফেসবুক লাইভে গৃহীত সাক্ষাৎকারগুলো তুলে আনা হয়েছে তরুণদের প্রদত্ত স্বাভাবিক ভাষায়। সেই ভাষাকে পলিশ করে নতুন কোনো পোশাক বা কেতা, কিছুই দেওয়া হয়নি। অর্থাৎ যথাসাধ্য অক্ষুণ্ণ রয়েছে সাক্ষাৎকারগ্রহণকালীন সব কিছু। এমনকি দর্শকদের প্রশ্নও! তাই এর সবখানেই আছে নতুনত্বের রং ও দাগ, শোভা ও সুরভি, ভালো ও মন্দ।
সাইফ সিরাজ, সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুহিম মাহফুজ, সাবের চৌধুরী ও ইমরান রাইহান—বর্তমান সময়ের এই প্রভাবশালী ৫ তরুণের বিপরীতে ছিলেন লেখক ও সম্পাদক আহমাদ সাব্বির। প্রশ্নে ও উত্তরে সমসময়ের সাহিত্য, সময়, চিন্তা, লেখালেখির ভাবনা ও জার্নি নিয়ে এই কথোপকথন এতই উপযুক্ত, দরকারি, আন্তরিক ও উৎকৃষ্ট যে, এর তুলনা খুঁজে পাওয়া মুশকিল।
| Title | হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল |
|---|---|
| Author | আহমাদ সাব্বির |
| Publisher | রাহনুমা প্রকাশনী |
| Pages | 272 |
| Edition | 1st Published, 2025 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
আহমাদ সাব্বির এই সময়ের তরুণ লেখক। তার জন্ম ১৯৯৬ সালে ১৪ জুলাই এবং জন্মভূমি মাগুরা সদরের হাওড় গ্রামে। পাইকগাছা প্রাথমিক বিদ্যালয় থেকে বেরিয়ে চলে আসেন খুলনায়। খাদেমুল ইসলাম মাদরাসা থেকে তিনি কুরআনে হাফেজ হন। স্বপ্ন-বিভোর কিশোর অবুঝ সম্মোহনে চলে আসেন যাদুর শহর ঢাকায়, বুঝে ফেলেন জীবন, প্রেম, প্রকৃতি আর মানুষের মধ্যকার সম্পর্কের রহস্য। অবশেষে গল্পের পথ ধরেন। পড়ালেখাও চলতে থাকে সমান তালে। ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে করতে ক্লাসিক সাহিত্যের পাঠও সেরে নেন। অল্পবয়সেই কথাশিল্পের চড়াই-উৎরাই পেরিয়ে এরই মধ্যে দু-দুটি মৌলিক বই লিখে শেষ করেছেন।
25%
25%
20%
20%
20%
25%
25%
25%
25%
25%
20%
25%
Please login for review