তাফসীরে তাওযীহুল কুরআন অফসেট (১ম-৩য় খণ্ড) (হার্ডকভার) |
||
| Author | : | মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
|---|---|---|
| Category | : | তাফসীর, ইসলামি বই, |
| Publisher | : | মাকতাবাতুল আশরাফ |
| Price | : | Tk. 1500 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
অনেকেই চান পবিত্র কুরআন অর্থসহ বুঝে পড়তে, আবার একই সাথে বড় তাফসীর গ্রন্থ পড়তেও ধৈর্য ধরে রাখতে পারেন না বা সময় বের করতে পারেন না। তাদের জন্য তাফসীরে তাওযীহুল কুরআন একটি উত্তম পছন্দ হতে পারে। একদিকে প্রচলিত অর্থসহ কুরআন পড়ে অর্থ বোঝা আসলেই কঠিন, কেননা শুধুমাত্র বঙ্গানুবাদ দেখে সব আয়াতের অর্থ, শানে নুযুল জানা এক কথায় অসম্ভব। অপরদিকে বড় আকারের তাফসীর গ্রন্থ অনেকেই সময় ও ধৈর্যের অভাবে নিয়মিত পড়তে পারেন না।
.
এই দুই সমস্যার মাঝে সেতুবন্ধন করেছে তাফসীরে তাওযীহুল কুরআন। এই তাফসীর গ্রন্থের একটি বিশেষ দিক হলো আয়াতের পাশেই বাংলা অনুবাদ দেয়া আর প্রয়োজনীয় জায়গায় ব্যাখ্যাসহ দেয়া হয়েছে। বিভিন্ন আয়াতের শানে নুযুল বর্ণনা করা হয়েছে যা একজন সাধারণ মানুষের পক্ষে সহজবোধ্য। বিস্তারিত ব্যাখ্যা আর তাত্বিক কথা দিয়ে কলেবর বৃদ্ধি করা হয়নি। বড় বড় তাফসীর গ্রন্থ থেকে ছাঁকা ছাঁকা কথা পরিবেশনের চেষ্টা করা হয়েছে, যা লেখকের বিপুল পড়াশোনার মাধ্যমে অর্জিত হয়েছে, তাফসীরের ভূমিকায় লেখকের কথা থেকেই তা প্রতীয়মান। যেসব আয়াতের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে সেসব আয়াতের ক্ষেত্রে যুক্ত করা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা। আর লেখকের বিশ্বব্যাপী পরিচিতি এই কিতাবের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণে।
তাফসীরের ১ম খন্ডে সূরা ফাতিহা থেকে সূরা তাওবা, ২য় খন্ডে সূরা ইউনুস থেকে সূরা আনকাবুত, ৩য় খন্ডে সূরা রুম থেকে সূরা নাস পর্যন্ত আলোচনা রয়েছে।
| Title | তাফসীরে তাওযীহুল কুরআন অফসেট (১ম-৩য় খণ্ড) |
|---|---|
| Author | মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| Translator | মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম |
| Publisher | মাকতাবাতুল আশরাফ |
| Pages | 1944 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। ... ইসলামী ফিকহ্, হাদিস, অর্থনীতি ও তাসাউফ শাস্ত্রে তিনি বিশেষজ্ঞ। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।
25%
25%
40%
35%
25%
25%
42%
56%
20%
10%
30%
Please login for review