product images
ক্রিয়েটিভ মার্কেটিং
by জাহাঙ্গীর আলম শোভন

Tk. 225 Tk. 300 Save TK. 75 (25%)

ক্রিয়েটিভ মার্কেটিং (হার্ডকভার)

Author : জাহাঙ্গীর আলম শোভন
Category : ব্র্যান্ডিং, মার্কেটিং ও সেলিং, নতুন প্রকাশিত বই,
Publisher : ইত্যাদি গ্রন্থ প্রকাশ
Price : Tk. 225 Tk. 300 You Save TK. 75 (25%)

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।

Order Now

Services & Supports


Cash On Delivery
3 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
Purchase & Earn
Order Now

সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !

বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।


অন্যরা তাদের পণ্য বা সেবা নিয়ে যেভাবে মার্কেটিং করছে, আপনি যদি সেভাবে না করে ভিন্ন কিছু করেন, তাহলে আপনার জিনিসটিই সবার চোখে পড়বে। অনেক আয়োজন করে যেভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়, আপনি চাইলে সহজেই সেটা করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন ক্রিয়েটিভিটির। কিন্তু অনেকেই নতুন কিছু করতে পারেন না কিংবা নতুন কিছু করার সাহস পান না। ভিন্ন পথে হাটার এ ব্যাপারটা অনেকেই সহজভাবে নিতে পারেন না, কপি পেস্ট করেই চালিয়ে দেন।

মানুষজন এ ব্যাপারে যেটা ধারণা করে- সৃজনশীলতা শুধু তাদের জন্যই, যাদেরকে নির্দিষ্টভাবে সৃজনশীল কাজ করতে হয় এবং অন্যরা যারা বিশ্লেষণাত্মক বা নিয়মতান্ত্রিক পদে আছেন তাদের তেমন প্রয়োজন নেই। সময়ের সাথে ধারণা ও প্রয়োগ দুটোরই ব্যাপক পরিবর্তন ঘটেছে।

বর্তমানে কিছু সফট স্কিল বিষয় রয়েছে যা চাইলে শেখা যায়। শেখার মাধ্যমে সৃজনশীলতারও উন্নয়ন করা যায়। যিনি সৃজনশীল কাজ করবেন তার জন্য যেমন শেখা বা জানার প্রয়োজন আছে, যিনি সরাসরি সৃজনশীল কাজ করবেন না কিন্তু বিভিন্ন ক্ষেত্র সৃজনশীলতার ব্যাপারে কিছু সিন্ধান্ত দেবেন তারও সৃজনশীলতা সম্পর্কে বোঝার ব্যাপার আছে। ঠিক একই কারণে পুরো ক্রিয়েটিভ মার্কেটিংটাকে আপনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন।


Title ক্রিয়েটিভ মার্কেটিং
Author জাহাঙ্গীর আলম শোভন
Publisher ইত্যাদি গ্রন্থ প্রকাশ
ISBN 9789849048251
Pages 144
Edition 1st Published, 2020
Country Bangladesh
Language Bangla

Durbarshop Author Image

জাহাঙ্গীর আলম শোভন

অস্টম শ্রেণী ছাত্র থাকা অবস্থায় তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। ছাত্রজীবন থেকে তিনি লেখালেখি, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু পুরষ্কার পেয়ে আসছেন। দেশের প্রায় সব পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। প্রথমে রম্য লিখলেও পরে তিনি জীবনমুখী লেখনীতে মনোনিবেশ করেন। এযাবত বিভিন্ন পত্রিকা ও অনলাইনে তার হাজারের বেশী লেখা রয়েছে। এগুলো আত্মগঠন, ব্যবসা বাণিজ্য, পর্যটন ও লোকসাহিত্য নিয়ে। বিষয় বস্তুর নির্বাচন ও নিজস্ব বর্ণনাভঙ্গি তাকে ‘‘জীবনমুখী লেখক’’ হিসেবে পরিচিতি দিয়েছে। মজা করে লিখতে পারেন বলে তার লেখা পাঠক শুরু থেকে শেষ অবধি পাঠ করেন। তার লেখায় থাকে গল্পময়তার ছাপ। বাংলাভাষায় কর্মাশিয়াল কনটেন্ট লেখনিতে তিনি একজন পথিকৃত। অনলাইনে তার ই-কমার্স ও আত্ম উন্নয়নমুলক লেখাসমূহ পাঠকের প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও রয়েছে তার সরব উপস্থিতি। ২০১৬ সালে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন। ৪৬ দিনে ১১৭৬ কিলোমিটারের এই পদযাত্রা নিয়ে রচনা করেন অন্যরকম ভ্রমণকাহিনী ‘‘দেখব বাংলাদেশ গড় বাংলাদেশ’’। ২০১৭ সালে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় দেশের ৪০ জন প্রশংসিত ব্যক্তির একজন নির্বাচিত হন। ২০১৯ সালে দেশের প্রথম ই-কমার্স সামিটে তিনি দেশ সেরা ই-কমার্স কনটেন্ট রাইটার পুরষ্কার জিতেন। বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে লেখা তার আত্ম -উন্নয়নমূলক লেখনী তরুনদের উপলব্দির জায়গায় স্পর্শ করে। তার বিভিন্ন লেখায় অনলাইনে পাঠকের উচ্চসিত মতামত সেকথাই বলে। একসময় রাখালী নামে একটি লোকসাহিত্যের ছোট কাগজ সম্পাদনা করতেন। লেখাপড়া করেছেন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায়। জাহাঙ্গীর আলম শোভনের জন্ম ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলায় মামাবাড়িতে। পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। এখানেই কাটান শৈশব কৈশর। বর্তমান স্থায়ী নিবার ফেনী জেলায় হলেও কিন্তু কর্মসূত্রে তিনি ঢাকায় বসবাস করেন। জাহাঙ্গীর আলম শোভনের বাবা একজন অসবরপ্রাপ্ত সরকারী চাকুরে আর মা গৃহিনী।


This is Review

Reviews and Ratings