শৈশবে শারীরিক সমস্যা ও প্রতিকার (হার্ডকভার) |
||
| Author | : | আবু হেনা মাহবুব |
|---|---|---|
| Category | : | স্বাস্থ্যবিধি ও পরামর্শ, নতুন প্রকাশিত বই, |
| Publisher | : | ঐতিহ্য |
| Price | : | Tk. 422 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
প্রতিটি শিশু মানবজাতির অস্তিত্বের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা নিয়ে পৃথিবীতে আসে। শিশুর জন্ম আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সংযোগ বিছিন্ন হয়ে যায়নি।
মানবশিশু পৃথিবীতে আসে অপার সম্ভাবনা নিয়ে। তবে তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক যত্ন, সুরক্ষা ও ভালোবাসা। অন্যান্য প্রাণীর মতোই মানবশিশু জন্মের সময় থাকে অসহায় ও নির্ভরশীল। তাকে সঠিক খাদ্য, আশ্রয় ও যত্ন দিয়ে সু¯’-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথ করে দিতে হয়।
অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতে পারে। আবার অনেকের শৈশবে দেখা দেয় নানা শারীরিক বা মানসিক সমস্যা। এসব সমস্যা সময়মতো শনাক্ত করা এবং সঠিক পদক্ষেপ নেওয়া শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাই প্রধান। শিশুর সমস্যা যত দ্রুত সঠিকভাবে অভিভাবকদের নজরে আসে, তত দ্রুত তার সমাধান সম্ভব হয়।
এ বইয়ের উদ্দেশ্য হলো প্রাসঙ্গিক তথ্য ও নির্দেশনা দিয়ে অভিভাবকদের সচেতন করে তোলা যাতে তারা তাদের সন্তানদের যেকোনো শারীরিক বা মানসিক সমস্যা দ্রুত চিহ্নিত করে উপযুক্ত নিতে পারেন।
| Title | শৈশবে শারীরিক সমস্যা ও প্রতিকার |
|---|---|
| Author | আবু হেনা মাহবুব |
| Publisher | ঐতিহ্য |
| ISBN | 9789849981831 |
| Pages | 248 |
| Edition | 1st Published, 2025 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
বাংলাদেশের একজন অভিজ্ঞ ও খ্যাতিমান অর্থোপেডিক সার্জন ডাঃ আবু হেনা মাহবুবের জন্ম শেরপুর জেলার প্রত্যন্ত গ্রাম চকবন্দি। নানার বাড়িতে। ১০ জুলাই। মুক্তাগাছার পৌর প্রাথমিক বিদ্যালয় ও রামকিশোর উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে লেখাপড়ার প্রাথমিক পর্ব শেষ করে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে সপ্তদশ ব্যাচে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি (এমবিবিএস) লাভ করেন। এরপর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস থেকে সার্জারিতে ফেলোশিপ (এফসিপিএস) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক সার্জারিতে মাস্টার্স (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি দিল্লি ইনস্টিটিউট অব অর্থোপেডিকস্ অ্যান্ড ট্রমাটোলজি (DITO) এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল থেকে আর্থোপাস্টি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেছেন। এ সময় তিনি মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়ার রেজিস্ট্রেশন লাভ করেন। ডা. মাহবুব দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় তিন দশকব্যাপি সার্জারি ও অর্থোপেডিক সার্জারি বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত থেকেছেন। শল্যচিকিৎসায় রয়েছে তার বিপুল অভিজ্ঞতা ও অসাধারণ নৈপুণ্য। সার্জারি শুধু তাঁর পেশা নয়, প্যাশনও। তাঁর প্রেমময়ী স্ত্রী সুলতানা মরজিনা একজন গাইনোকোলজিস্ট, কানাডায় বসবাসরত এবং একমাত্র পুত্র মাহবুব হাসান মেহদী, কানাডায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। নিজের অভিলাষ অনুযায়ী জীবনযাপনে অভ্যস্ত ডা. আবু হেনা মাহবুব। বইপত্র, সংগীত ও ভ্রমণের প্রতি রয়েছে তাঁর অসীম অনুরাগ। কাজের ফাঁকে কিংবা কাজ থেকে নিজেকে ছুটি দিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন পর্যটনে। বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, যুক্তিবাদ ও জিজ্ঞাসা তাঁর মনে সদাজাগ্রত। ইতালিয়ান দার্শনিক ব্রুনোর খেদোক্তির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত: "বিশ্বাস না থাকলে, অজ্ঞতাও থাকত না।"
17%
10%
14%
12%
36%
17%
25%
20%
15%
Please login for review