কিতাবুল বুয়ু (হার্ডকভার) |
||
| Author | : | মাওলানা আব্দুল্লাহ মাসুম |
|---|---|---|
| Category | : | ইসলামি বই |
| Publisher | : | সমকালীন প্রকাশন |
| Price | : | Tk. 440 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
মানুষ প্রয়োজনে একে অন্যের দ্বারস্থ হয়। একজনের থেকে দরকারি জিনিসটি নিতে গেলে তাকেও উপকৃত করতে হয় কোনো না-কোনোভাবে। এরকম লেনদেন চলে আসছে আবহমানকাল থেকেই। প্রাত্যহিক প্রয়োজনীয় আদান-প্রদানই মূলত ব্যবসা। কালের আবর্তনে তাতে মানুষ যুক্ত করে কৌশল ও নিয়মকানুন। ফলে ব্যবসায় সংমিশ্রণ ঘটে ভালো ও মন্দের।
মানুষের অর্থনৈতিক দিকটি যেন স্বচ্ছ ও নির্ভেজাল থাকে, এজন্য ইসলাম উপকারী কেনাবেচাকে হালাল আর ক্ষতিকর ক্রয়বিক্রয়কে হারাম ঘোষণা করেছে। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো, ব্যবসার ক্ষেত্রে হালাল-হারামের বিধান জানা। বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা। বেচাকেনায় কাউকে না ঠকানো। অসৎ লোকদের প্রতারণা থেকে সাবধান থাকা।
এ গ্রন্থে ইসলামি অর্থনীতির আলোকে আধুনিক বিজনেস, ব্যাংকিং, মার্কেটিং পলিসি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের প্রয়োগক্ষেত্র উল্লেখ করে বর্তমান সময়ের উদাহরণ টেনে একে আরও স্পষ্ট করা হয়েছে। সর্বোপরি ইসলামি বিধানের আলোকে আধুনিক অর্থনীতি জানতে শিক্ষিত ও সাধারণ সকলের জন্যই গ্রন্থটি উপকারী হবে, ইনশাআল্লাহ।
| Title | কিতাবুল বুয়ু |
|---|---|
| Author | মাওলানা আব্দুল্লাহ মাসুম |
| Publisher | সমকালীন প্রকাশন |
| Pages | 480 |
| Edition | 1st Published, 2023 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
মাওলানা আব্দুল্লাহ মাসুম। সহকারী মুফতী, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা এবং প্রতিষ্ঠাতা পরিচালক, আই এফ এ কনসালটেন্সি লি.। তিনি এর জন্ম ১৯৮৫, ১১ আগস্ট। নাতিরাবাদ, মালঞ্চ ২৭ আ/এ, হবিগঞ্জ সদর, সিলেট। পিতা জনাব ডা. আব্দুল মান্নান সাহেব। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। ১৯৯৯ সালে হবিগঞ্জ সদরের জামেয়া ইসলামিয়া আরাবীয়া, উমেদনগর থেকে কুরআন হেফজ সম্পন্ন করেন। ২০০৭ সালে ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সমাপ্ত করেন। এরপর উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ্দাওয়া আল-ইসলামিয়া-ঢাকা থেকে ফিকহুল মুআমালাত (Islamic commercial jurisprudence) বিষয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণা করেন। আন্তর্জাতিক শরীয়াহ স্ট্যান্ডার্ড প্রণেতা প্রতিষ্ঠান এ্যাওফি (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions-AAOIFI)-্বরে । বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের জন্য তারা শরীয়াহ স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকিং সেক্টরে তাদের স্ট্যান্ডার্ডগুলো অনুসরণ করা হয়। ইসলামিক ফিন্যান্সে সার্টিফাইড শরীয়াহ এ্যাডভাইজর ও অডিটর (CSAA)-এর তিনি সনদপ্রাপ্ত (২০২০ ই.) বাংলাদেশি। তাঁর প্রকাশিত-অপ্রকাশিত বেশ কয়েকটি মৌলিক রচনা ও গবেষণাধর্মী লেখা রয়েছে। যার সংখ্যা ৫০ এর অধিক। ইসলামিক ফিন্যান্সের উপরই তিনি প্রায় তিন হাজার পৃষ্ঠা লিখেছেন।
40%
20%
23%
20%
16%
25%
20%
20%
20%
20%
25%
20%
Please login for review