ফুলকুমারী (হার্ডকভার) |
||
| Author | : | পিনাকী ভট্টাচার্য |
|---|---|---|
| Category | : | আত্ম উন্নয়ন ও মোটিভেশন, নতুন প্রকাশিত বই, |
| Publisher | : | ঐতিহ্য |
| Price | : | Tk. 510 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
“ছেলেবেলায় শেখা একটা সুর বাজাতে যাব, এমন সময় ফোনটা কেঁপে ওঠে। ছেলের ফোন। নিশ্চয়ই তার ঘুমের সময় হয়েছে। বাবার মুখ না দেখে সে ঘুমোতে যায় না ভিডিও কলে। গত দুই বছর ধরে এভাবেই শুধু কথা বলার অনুমতি আমার।
– বাবা, তুমি সাবধানে আছো তো?
– আর কত সাবধান হব? তোকে ফেলে পালিয়ে এসেছি, এখন আবার ফ্ল্যাটের খাঁচায় বন্দি। যেন বেঁচে থাকাটাই জীবনের একমাত্র লক্ষ্য।
– বেঁচে থাকাটা কি জরুরি না?
– জরুরি বইকি। কিন্তু শুধু বেঁচে থাকাটাই তো যথেষ্ট না রে বাবা!”
* ফুলকুমারী মানে কী? বইটার শুরু প্যারিসে কোভিডের লক ডাউন যেদিন শুরু হয়, সেদিন থেকে। লেখক তার অ্যাপার্টমেন্টে ফিরছেন। অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে একটা ইদুর। ইদুরটা লেখকের পোষ মেনে যায়। তিনি নাম দেন ফুলকুমারী।
ফুলকুমারীকে লেখক গল্প বলতেন প্রত্যেকদিন; একটা করে অ্যারাবিয়ান নাইটসের মতো। জীবনের গল্প। সেই বগুড়ার শৈশব, যুদ্ধ, দুর্ভিক্ষ, দারিদ্র্য, মুজিবের শাসন, মেডিক্যাল কলেজ জীবন, ছাত্র রাজনীতি, এরশাদ বিরোধী আন্দোলন, স্বল্পকালীন ডাক্তারী জীবন, অ্যান্টি-ফ্যাসিস্ট অ্যাক্টিভিজম, হাসিনার শাসন, আকরামের ক্রস ফায়ার, রিফিউজি হওয়া, প্যারিসের রিফিউজি জীবনের কষ্ট-বঞ্চনা-অপমান, আর তার সাথে সাথে গল্পের মধ্যে দিয়ে গড়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের ন্যারেটিভ। গড়ে ওঠে এক নির্বাসিত বাংলাদেশির বিশ্বভাবনা। পদে পদে দেখিয়ে দেওয়া হয় এই দারিদ্র্যক্লিষ্ট বাংলাদেশের দুনিয়াকে দেওয়ার আছে অনেককিছু। পৃথিবী এই বাংলাদেশের কাছে হাত পাততে পারে তার সমস্যা মোকাবেলায়।
| Title | ফুলকুমারী |
|---|---|
| Author | পিনাকী ভট্টাচার্য |
| Publisher | ঐতিহ্য |
| ISBN | 1015960000006 |
| Pages | 237 |
| Edition | 1st Published, 2025 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা বগুড়ার এক বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব ডঃ পিনাকী ভট্টাচার্য। তার অনেকগুলো পরিচয়। তিনি জনপ্রিয় মূলত একজন ব্লগার এবং অনলাইন সোশ্যাল এক্টিভিস্ট হিসেবে। মানবাধিকার রক্ষায় একজন প্রতিবাদী চরিত্র তিনি। চিকিৎসাবিদ্যার ছাত্র হয়েও চিকিৎসক পেশাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে বেছে নিয়েছেন শিল্পসত্ত্বাকে, মনোনিবেশ করেছেন সাহিত্য রচনায়। তিনি বাংলাদেশের একজন লেখক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছাত্রজীবন থেকেই পিনাকী ভট্টাচার্য রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যেকোনো অপরাধ, অনাচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে তিনি সদা সোচ্চার। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক অথবা টুইটার সবসময়ই গরম থাকে ক্ষমতায় থাকা সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন সামাজিক সমস্যা এবং চলমান অপ্রীতিকর ঘটনার আলোচনা-সমালোচনা নিয়ে। কৌতুকবোধসম্পন্ন এবং ব্যঙ্গাত্বক লেখনীর জন্য তিনি কিছুটা বিতর্কিতও বটে। তাঁর এমন চাঁচাছোলা লেখনীর কারণে তিনি বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন কোনো কোনো গোষ্ঠীর কাছ থেকে। কিন্তু কেউই তার কলম থামাতে পারেনি। পাঠকবৃন্দ লেখক পিনাকী ভট্টাচার্যের লেখায় যেমন খুঁজে পাবেন চলমান রাজনীতি, সমাজ-সংস্কৃতি, দর্শন, কিংবা হারানো ইতিহাসের চিত্র, তেমনি স্বাস্থ্য এবং চিকিৎসাশাস্ত্র নিয়েও জানতে পারবেন নতুন নতুন তথ্য। পিনাকী ভট্টাচার্য এর বই সমগ্র, যেমন; মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সোনার বাংলার রূপালী কথা, ভারতীয় দর্শনের মজার পাঠ, নানা রঙের রবীন্দ্রনাথ, ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব প্রভৃতি তার সাড়া জাগানো রচনা। পিনাকী ভট্টাচার্য এর বই সমূহ সংখ্যায় প্রায় ২০টি। নেতিবাচক এবং ইতিবাচক, দু’ভাবেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে তিনি খুব জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যা দু’লাখের কাছাকাছি পৌঁছে গেছে।
20%
25%
25%
25%
25%
25%
25%
25%
25%
23%
25%
Please login for review